ব্রেকিং নিউজঃ

কোভিড পৃথিবীকে বিপদগ্রস্ত করে তুলেছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কোভিড সারা পৃথিবীকে বিপদগ্রস্ত করে তুলেছে।

এরই মাঝে করোনা যোদ্ধাদের নিয়ে রোটারি ইন্টারন্যাশনালের এই প্রচেষ্টাকে স্বাগত জানাই। রোটারি ক্লাবের এই মানবিক কাজগুলো আরও গতিশীল হোক সেই কামনা করি।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে রোটারি ইন্টারন্যাশনাল ক্লাব আয়োজিত কোভিড-১৯ হিরো অ্যাওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে কোভিড-১৯ আক্রান্ত হয়ে সুস্থ হওয়ায় এবং কোভিড যুদ্ধে শামিল হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ক্লাবের সদস্য রুবাইয়াত হোসেন এবং মাকসুদুল আলম খন্দকারকে কোভিড-১৯ হিরো প্লাটিনাম অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এছাড়া কোভিড-১৯ হিরো গোল্ডেন অ্যাওয়ার্ড পান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ডক্টর জাকিউর রহমান, মো. শাহ আলম, নাজমুল হক সাগর, ফারহানা ইয়াসমিন, সুরভী নাসরিন, ডক্টর আব্দুল কাদের, মরহুম শাহাদাত হোসেন, মেজবাহউদ্দিন, ডিবিসি নিউজ চ্যানেলের সাংবাদিক আদিত্য আরাফাত প্রমুখ। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন ভারত ও ইন্দোনেশিয়ার রোটারি নেতারা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930