৩ নম্বর সংকেত সমুদ্রবন্দরে
উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘ সৃষ্টির ফলে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৬ জুন) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এমনটাই জানিয়েছে সংস্থাটি।
মো. শাহীনুল ইসলাম জানান, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীসহ সারা দেশে আকাশ মেঘলাসহ বৃষ্টিপাত হতে পারে।
এদিকে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামী তিন দিনে সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।
