ব্রেকিং নিউজঃ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রস্তুতির নির্দেশ

মহামারি করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে আগামী ১৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগের বন্ধের ধারাবাহিকতায় আগামী ১২ জুন পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এই সময়ে নিজেদের ও অন্যদের করানোর সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবেন।  টেলিভিশন ও অনলাইন শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংযুক্ত থাকবেন।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধকালীন শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন। স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31