স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা আর নেই
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের মা ফৌজিয়া মালেক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর এ.এম.জেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৪ বছর।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান। তিনি বলেন, ‘বয়সজনিত রোগে আগে থেকেই ভুগছিলেন তিনি। গত কিছু দিন ধরে অ্যাজমার সমস্যা বেড়েছিল।
