ব্রেকিং নিউজঃ

আল-আকসায় ফিলিস্তিনিদের ওপর ফের ইসরায়েলি হামলা

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর ফের হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড, ধোঁয়া বোমা ও সরাসরি গুলি চালানোর ঘটনাও ঘটেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছেন, জুমার নামাজ শেষে অনেক ফিলিস্তিনি যুদ্ধবিরতি উদযাপনে মসজিদ প্রাঙ্গণে সমবেত হলে সেখানে সংঘর্ষ বাধে। আগের মতো বলপ্রয়োগের মাধ্যমে ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে শুরু করে ইসরায়েলি পুলিশ।

‘ফিলিস্তিনিরা তখন গান গাচ্ছিল ও স্লোগান দিচ্ছিল। তার পাশে থাকা ইসরায়েলি পুলিশ মসজিদ প্রাঙ্গণে আসে এবং সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।এসময় পুলিশ ফিলিস্তিনিদের লক্ষ্য করে এ সময় স্টান গ্রেনেড, ধোঁয়া বোমা ও কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।’

আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর হামলা ও তার পর হামাসের পাল্টা জবাবের পর থেকে গত ১০ মে ইসরায়েল গাজায় বোমা হামলা শুরু করে। শতাধিক নারী ও শিশুসহ ২৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার পর বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি কার্যকরের দিনেই নতুন করে এমন সংঘর্ষ শুরু হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31