ব্রেকিং নিউজঃ

আ’লীগ সরকার করোনা দুর্যোগে সাধারণ মানুষের পাশে রয়েছে: তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, দেশে মরণব্যাধি করোনা ভাইরাসের দুর্যোগ যতদিন থাকবে, ততদিন সাধারণ মেহনতী মানুষদের সহায়তা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে কর্মহীন সাধারণ মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে টেলি কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

প্রবীণ এই রাজনীতিকের নিজস্ব উদ্যেগে সদর উপজেলার প্রায় সাড়ে ৫ হাজার কর্মহীন পরিবারের জন্য চাল, ডাল, আলু, পেয়াঁজ ও সাবান বিতরণ করা হয়।

তোফায়েল আহমেদ বলেন- সারা পৃথিবীতেই করোনা ভাইরাসের একটা মারাত্মক অবস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ও গৃহীত পদক্ষেপে আমাদের দেশের মানুষ যত্নবান হয়েছে। নিজেদের নিরাপদে রাখার চেষ্টা করছে। সরকারিভাবে খেটে খাওয়া মানুষজনের জন্য নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

তিনি বলেন- সরকারি ছুটি চলার কারণে গরিব মানুষদের (যারা দিন আনে দিন খায়) তাদের একটি কঠিন সময় পার করতে হচ্ছে। তাই, তাদের জন্য প্রত্যেক গ্রামে খাদ্য সহায়তা কার্যক্রম যাতে সঠিকভাবে হয় এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

প্রত্যেককে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে প্রবীণ এই রাজনীতিক বলেন- এক স্থানে অনেকে জমায়াত হবেন না। জনসাধারণরা বাজারে ভিড় করবেন না।

সবকিছু বন্ধ থাকার মানে এই নয় যে এটা ঈদের ছুটির মত সবাই একসাথে আনন্দ-উৎসব করবে। এসময় করোনা সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর সকল নির্দেশনা পালন করার জন্য সকলের নিকট আহ্বান জানান।

পরে প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে আগত জনপ্রতিনিধিদের কাছে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেওয়া হয়। তারা নিজ নিজ এলাকায় গিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে এসব বিতরণ করবেন।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ মিয়া, জেলা আওয়ামী লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিবসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031