ব্রেকিং নিউজঃ

ইসরায়েল-ফিলিস্তিনে দু’এক দিনের মধ্যেই যুদ্ধবিরতি: হামাস

ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী দু ’একদিনের মধ্যেই যুদ্ধবিরতিতে একমত হবে বলে আশা প্রকাশ করেছেন হামাসের একজন সিনিয়র কর্মকর্তা।

বৃহস্পতিবার (২০ মে) বিবিসির এক খবরে এ কথা বলা হয়েছে।

তবে ১৯ মে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইসরায়েলিদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন।’

আল জাজিরা’র খবরে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলা অব‌্যাহত রয়েছে। বৃহস্পতিবারও ফিলিস্তিন শহর গাজার নানা স্থাপনায় অন্তত একশ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

নয় দিনের এই হামলায় ২২৭ জন নিহত হয়েছেন। এরমধ‌্যে ৬৪ জন শিশু, ৩৮ জন নারী। আহত হয়েছেন দেড় হাজারের বেশি ফিলিস্তিনি।

জাতিসংঘ মহাসচিব অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। মিসর ও জর্ডানের সঙ্গে সমন্বয় করে যুদ্ধবিরতির আহ্বান সংবলিত একটি খসড়া প্রস্তাব নিরাপত্তা পরিষদে জমা দিয়েছে ফ্রান্স।

আন্তর্জাতিক আহ্বান আমলে না নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তার প্রশাসন ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তির জন্য কাজ করছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930