ব্রেকিং নিউজঃ

করোনা মোকাবিলায় যত প্রয়োজন, তত সেনাসদস্য দেয়া হবে

করোনাভাইরাস মোকাবিলায় যত প্রয়োজন, তত সেনাসদস্য দেয়া হবে জানিয়েছেন, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।  বুধবার (১ এপ্রিল) সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিদ্যমান পরিস্থিতিতে মাঠপর্যায়ে সেনাবাহিনীর সদস্যসংখ্যা আরও বাড়ানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘যত প্রয়োজন, তত সেনাবাহিনী সদস্য দেয়া হবে। তবে অহেতুক আতঙ্ক সৃষ্টিরও প্রয়োজন নেই।’

তিনি  বলেন, ‘সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছে। প্রধানমন্ত্রী এ করোনাভাইরাসকে যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। আমরা সৈনিক, আমরা সবসময় যুদ্ধ করতে প্রস্তুত। সবাইকে সহযোগিতা করব বলে আমরা প্রস্তুতি নিয়ে আছি।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031