ব্রেকিং নিউজঃ

করোনায় মারা গেলেন গীতিকার অ্যালান মেরিল

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন  জনপ্রিয় গান ‘আই লাভ রক অ্যান্ড রোল’–এর গীতিকার অ্যালান মেরিল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করছেন অ্যালান মেরিলের মেয়ে লরা মেরিল। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে লরা মেরিল লিখেন, আমি ঘুমানোর চেষ্টা করছি। কিন্তু পারছি না। করোনায় আক্রান্ত হয়ে আজ সকালে আমার বাবা মারা গেলেন। সবকিছু খালি খালি লাগছে।

অ্যালান মেরিল ছিলেন গায়ক, গীতিকার, গিটারিস্ট, অভিনেতা ও মডেল। মার্কিন নাগরিক অ্যালান মেরিল ব্রিটিশ ব্যান্ড ‘দ্য অ্যারোস’ ব্যান্ডের গীতকার ও ভোকাল ছিলেন। ব্যান্ডটি ১৯৭৪ থেকে ১৯৭৭—এই চার বছর সক্রিয় ছিল। এই ব্যান্ডে থাকার সময়ই তিনি ও আরেকজন মিলে গানটি লেখেন।

‘আই লাভ রক অ্যান্ড রোল’ গান দিয়েই ‘দ্য অ্যারোস’ ব্যান্ডের আরেক ভোকাল জোয়ান জেট রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। অ্যালান আরও অনেক জনপ্রিয় গানের রচয়িতা। নিজেও গান গেয়ে ভালোই জনপ্রিয়তা অর্জন করেছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাশাপাশি জাপানেও তিনি বেশ জনপ্রিয়।

করোনা ভাইরাসে বাবাকে হারিয়ে লরা আরও লেখেন, আপনাদের পরিবারের কারও কিছু হলে দয়া করে অবহেলা করবেন না। মানুষ ভয়ংকরভাবে মারা যাচ্ছে। যে কেউ করোনায় আক্রান্ত হতে পারে। সময়টা খুব খারাপ। আমরা সম্ভবত স্বাভাবিক নিয়মে শেষক্রিয়া সম্পন্ন করতে পারব না। আমিও দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে থাকবো এবং খুবই সতর্ক থাকবো।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031