ব্রেকিং নিউজঃ

করোনা প্রতিরোধে সমুদ্রে নৌবাহিনীর ৯ জাহাজ

দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সমুদ্র ও উপকূলীয় নদ-নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের সতর্ক  ও তাদের পরিবারবর্গকে সচেতন করার কাজে নিয়োজিত রয়েছে নৌবাহিনীর ৯টি জাহাজ।

মঙ্গলবার (৩১ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

নৌবাহিনীর সদস্যরা এসকল ছোট-বড় ট্রলার ও মাছ ধরার নৌকা গুলোতে নিয়োজিত জেলেদের সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সংক্রমণ রোধে নিয়মিত মাইকিং করে সতর্ক করা হচ্ছে।  পাশাপাশি তাদের পরিবারের মধ্যে সচেতনতা তৈরীর বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হচ্ছে।  জেলেদের সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক ও জীবাণুনাশক সাবান প্রদান করা হচ্ছে।  তাছাড়া উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় গরীব ও দুঃস্থদের চাল, ডালসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রদান করা হচ্ছে।

জেলেদের সচেতনতা তৈরীর লক্ষ্যে গভীর সমুদ্রের সেন্টমার্টিস এলাকায় নৌবাহিনী জাহাজ বঙ্গবন্ধু ও নির্মূল, কক্সবাজারে বানৌজা নির্ভয়, কুতুবদিয়ায় বানৌজা সৈকত, পাথরঘাটায় বানৌজা পদ্মা, বরগুনায় এলসিটি ১০৪, ভাষানচরে এলসিইউ ০৩,  পায়রা বন্দরের নিকট ধলেশ্বরী এবং চাঁদপেুরে তিস্তা নিয়োজিত রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী কন্টিনজেন্টসমূহ নিয়োজিত রয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্টসমূহের এই সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031