ব্রেকিং নিউজঃ

করোনা প্রতিরোধে ৭ মাসের বেতন দিলেন এরদোগান

প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সোমবার (৩০ মার্চ) জাতীয় সংহতি প্রচার শুরু করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এ সময় প্রাদুর্ভাবের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের লোকজনকে সহায়তা করতে নিজের সাত মাসের বেতন দান করেছেন তিনি।- খবর সিএনএন ও আনাদুলুর

সোমবার (৩০ মার্চ) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তুর্কি প্রেসিডেন্ট বলেন, সাত মাসের বেতন দান করার মাধ্যমে আমি এই প্রচার শুরু করেছি।

এ ছাড়া তার সরকারের মন্ত্রিসভার সদস্য ও আইনপ্রণেতারা ৫২ লাখ তুর্কিশ লিরা এ প্রচারের জন্য দান করেছেন।

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে দেশটির নিম্নআয়ের মানুষের জীবন বিপাকে পড়ে যাচ্ছেন। তাদের সহযোগিতা করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান এরদোগান।

প্রেসিডেন্ট জানান, ভাইরাসটি রোধ করার জন্য গৃহীত পদক্ষেপগুলোর কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের লোকজনকে সহায়তা করাই এ অভিযানের লক্ষ্য।

ভাইরাসটির বিস্তার ঠেকাতে শুক্রবার বেশ কিছু অতিরিক্ত পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

এসব পদক্ষেপের মধ্যে আন্তঃশহর ভ্রমণের ওপর বিধিনিষেধ, সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ও বেড়াতে যাওয়ার স্থানগুলো বন্ধ রাখা অন্যতম।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল নাগাদ তুরস্কে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৮২৭ জন ও মৃত্যু ১৬৮ জন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031