ফিল্ডিংয়ে কেকেআর, আজও নেই সাকিব
টানা চার ম্যাচে হেরে যাওয়ার পর আজ একটি জয়ের খোঁজে পাঞ্জাব কিংসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। এর আগে, সাকিব আল হাসানকে বাদ দিয়ে আগের ম্যাচ জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স।
মোট ৫টি ম্যাচ খেলেছে কেকেআর। এর মধ্যে প্রথমটিতে জিতেছে শুধু। বাকি চারটিতেই হার। আগের ৫ ম্যাচ চেন্নাই এবং মুম্বাইয়ে খেলা হলেও আজ কেকেআর খেলতে গেলো নতুন ভেন্যু আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে।
নতুন ভেন্যুতে কী তবে ভাগ্য বদলাবে কেকেআরের? যদিও আগের ম্যাচে যে দল নিয়ে হেরেছিল, সেই দল নিয়েই আজ পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে তারা। অর্থ্যাৎ আজও সাকিব আল হাসানকে বাদ দিয়েই একাদশ সাজালো শাহরুখ খানের দল।
পাঞ্জাব কিংস একাদশ লোকেশ রাহুল (উইকেটরক্ষ ও অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দিপক হুদা, শাহরুখ খান, মইসেস হেনরিক্স, রবি বিষনোই, মোহাম্মদ শামি, ক্রিস জর্দান, আর্শদিপ সিং।
কলকাতা নাইট রাইডার্স শুভমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাথি, ইয়ন মরগ্যান (অধিনায়ক), সুনিল নারিন, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিভাম মাভি, বরুন চক্রবর্তী, প্রাসিদ কৃষ্ণা।
