ব্রেকিং নিউজঃ

পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে মামুনুলের সম্পৃক্ততা ছিল

গ্রেফতার হওয়া হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের সঙ্গে পাকিস্তানের একটি গোষ্ঠীর সম্পৃক্ততা ছিল বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন-অর-রশীদ।

তিনি বলেছেন, ২০০৫ সালে মামুনুল হক পাকিস্তানে যায়। সেখান থেকে পরামর্শ ও প্রশিক্ষণ এনে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা, অগ্নি সংযোগ ও সংহিতার ঘটনা ঘটায়। এছাড়া সরকার উৎখাতে মামুনুল সব ধরনের পরিকল্পনাও করে।

রোববার (২৫ এপ্রিল) বিকেলে রিমান্ডে থাকা মামুনুল হকের বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হারুন-অর-রশীদ।

তিনি আরও বলেন, সরকার উৎখাতে মামুনুল সব ধরনের পরিকল্পনাও করেন।পাকিস্তানে ৪০ দিন অবস্থান করে এবং সেখান থেকে জঙ্গি ও উগ্রবাদী মতাদর্শ নিয়ে দেশে ফেরে মামুনুল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31