ব্রেকিং নিউজঃ

‘স্বাস্থ্যবিধি না মানলে দোকানপাট বন্ধ, করা হবে জেল জরিমানা’

করোনায় স্বাস্থ্যবিধি না মেনে দোকানপাট পরিচালনা করলে আইন অনুযায়ী যা যা করণীয় তাই করা হবে বলে জানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, স্বাস্থ্যবিধি না মেনে দোকান চালু রাখলে ওই দোকান বন্ধ করে দেওয়া হবে। তাছাড়া জেল জরিমানাও করা হবে।

রোববার হাতিরঝিলে মহানগর আর্মি ক্যাম্পে হাতিরঝিল সংলগ্ন এলাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে করণীয় এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, “আমাদের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করবে, অভিযানে যদি দেখা যায় কেউ স্বাস্থ্যবিধি না মেনে দোকান চালু রাখে সে দোকান বন্ধ করে দেওয়া হবে। তাকে জেল জরিমানাও করা হবে।

তিনি বলেন, শর্ত হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা। তা না হলে আইনগত যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা করবো।

সভায় উপস্থিত ছিলেন, ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রি জে আমিনুল ইসলাম, রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেমায়েত হোসেন হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, সর্বাত্মক লকডাউনে বন্ধ থাকা দোকানপাট ও শপিংমল আজ থেকে চালু হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930