ব্রেকিং নিউজঃ

‘ভার্চুয়াল’ উপস্থিতিতে জজকোর্ট পরিচালনার নির্দেশ

করোনা মহামারির মধ্যে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে শুধু জামিন ও অতি জরুরি ফৌজদারি আবেদন নিষ্পত্তি করতে বিভাগীয় বিশেষ জজ বা বিশেষ জজ আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার থেকে এ আদেশ কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।

প্রধান বিচারপতির আদেশে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, বিভাগীয় বিশেষ জজ/বিশেষ জজ সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ ও সংশ্লিষ্ট বিষয়ে সর্বোচ্চ আদালতের বিজ্ঞপ্তি অনুসরণ করে ‘শুধু জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্তসমূহ নিষ্পত্তি করার উদ্দেশ্যে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনা করবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930