ব্রেকিং নিউজঃ

ডিজিটাল নিরাপত্তা আইন

ভিপি নূরের বিরুদ্ধে এবার রাজশাহী ও চট্টগ্রামে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরুল হক নূরের বিরুদ্ধে এবার রাজশাহী ও চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়েছে। এর আগে ঢাকা ও সিলেটে নূরের বিরুদ্ধে মামলা হয়।

রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তোরিদ আল মাসুদ রনি বুধবার দুপুরে বাদী হয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে। তদন্ত  করে পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মামলার এজাহারে বাদী বলেন, ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর যে বক্তব্য দিয়েছিলেন সেটা আওয়ামী লীগ নেতাকর্মীসহ দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধে আঘাত দিয়েছে। তিনি আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য দিয়েছেন।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় আজিজ মিসির নামে মহানগর স্বেচ্ছাসেবক লীগের এক নেতা বাদী হয়ে মঙ্গলবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজিজ মিসির এজাহারে অভিযোগ করেন, ১৪ এপ্রিল ভিপি নূরুল হক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে যে বক্তব্য দিয়েছিলেন সেটা ধর্মপ্রাণ নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত দিয়েছে।

তিনি (ভিপি নূর) নেতাকর্মীদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন।

ওসি নেজাম উদ্দিন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২), ২৮(২), ২৯(১), ৩১(২) ধারায় মামলাটি গ্রহণ করা হয়েছে।

ভিপি নূর ফেসবুক লাইভে ওইদিন বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারেন না। তিনি অবশ্য পরে তার বক্তব্যের জন্য ক্ষমা চান।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930