ব্রেকিং নিউজঃ

শিথিল হচ্ছে লকডাউন, যে কোনো দিন খুলবে মার্কেট-গণপরিবহন

লকডাউন আরও এক সপ্তাহ বাড়লেও মানুষের মধ্যে বাড়েনি সচেতনতা। সর্বাত্মক লকডাউনের অষ্টম দিনে বুধবার (২১ এপ্রিল) রাজধানীর সড়কে ছিল যানবাহনের চাপ। গণপরিবহন ছাড়া সব ধরনের পরিবহন চলছে পুরোদমে।

সেইসঙ্গে নানা অজুহাতে চলছে সাধারণ মানুষের অবাধ যাতায়াত। গত কয়েকদিন ধরে করোনাভাইরাসে যেমন মৃত্যুর সংখ্যা বেড়েছে, তেমনি বাড়তি আক্রান্তের সংখ্যাও। পরিস্থিতি বিবেচনায় আরও এক সপ্তাহ কঠোর অথ্যাৎ ২৮ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধের সময় বৃদ্ধি করেছে সরকার।

চলমান লকডাউনে চরম লোকসানের মুখে পড়েছে ব্যবসায়ীরা। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন ব্যবসায়ীরা। যার কারণে ব্যবসায়ীরাসহ নানা মহল হতে বিধি নিষেধ শিথিল করার দাবি উঠেছে।

কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করে মাকের্ট-দোকান ও গণপরিবহন খুলে দেয়ার চিন্তা করছে সরকার। আগামী সোমবার হতে বিধিনিষেধ শিথিল করা হতে পারে। শীঘ্রই এ সংক্রান্ত নির্দেশনা আসতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানিয়েছে।

সূত্র বলছে, ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ীরা রোজা এবং ঈদকে কেন্দ্র করে বছরের বড় ব্যবসা করে থাকে। পয়লা বৈশাখের ব্যবসা হয়নি। গত বছরও তাদের লোকসান গুণতে হয়েছে। এবারও একই পরিস্থিতি। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি করছেন।

গত সোমবার (১৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়ালি এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। মানুষের জীবন জীবিকার ওপর যেন প্রভাব না পড়ে সেদিকে খেয়াল রেখে শর্ত শিথিলের সুপারিশ করেন কয়েকজন সচিব।

জানা গেছে, সেসব সুপারিশই পর্যালোচনা করা হচ্ছে। সবমিলিয়ে বিধিনিষেধে কিছুটা শিথিলতা এনে গণপরিবহণ চলাচল ও মার্কেট খুলে দেওয়া যায় কী না সে বিষয়ে চিন্তা করা হচ্ছে। খুব দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিং মল খুলে দিতে গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। দোকান মালিক সমিতি কাল গত রোববার সংবাদ সম্মেলন করে বৃহস্পতিবার থেকে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি জানায়।  ২২ এপ্রিল থেকে পাইকারি, খুচরা মার্কেট ও দোকান  ‘স্বাস্থ্যবিধি মেনে’ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খুলে দেয়ার দাবি করেন তারা।

এছাড়া দেশের ৫৩ লাখ ৭২ হাজার ৭১৬টি দোকানের ২ কোটি ১৪ লাখ শ্রমিক-কর্মচারীর বেতন-বোনাসের অর্ধেকের সমপরিমাণ ৪৮ হাজার ৩৪৫ কোটি টাকা ঈদের আগেই ঋণ প্রণোদনা হিসেবে দেওয়ার আবেদন জানানো হয়েছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, গত সোমবার রাতে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। করোনার সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের কারণে পয়লা বৈশাখের ব্যবসা হয়নি। আগামী সোমবার থেকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ার অনুরোধ জানিয়ে গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি।

আমরা আশাবাদী, এ পর্যন্ত আমরা যখনই প্রধানমন্ত্রীর কাছে যা চেয়েছি তিনি আমাদের দিয়েছেন। রমজানের আগেও আমাদের ৫ দিনের সময় দিয়েছেন। আমরা আশা করছি, আগামী রোববারের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে।

এর আগে গত ১৯ এপ্রিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তাভাবনা করছে। শর্ত শিথিল করে দোকানপাট খুলে দেওয়া যায়, সে বিষয়ে চিন্তা করা হচ্ছে।  ঈদের সময় ঘরমুখী মানুষের যাতায়াতের জন্যও লকডাউন শিথিল হতে পারে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930