ব্রেকিং নিউজঃ

করোনায় আক্রান্ত হয়ে জি কে শামীম হাসপাতালে

ক্যাসিনো-কাণ্ডে গ্রেফতার বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া ওরফে জি কে শামীম করোনায় আক্রান্ত হয়েছেন।

তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।

তিনি শনাক্ত হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি ওয়ার্ড ও হাসপাতালের অপর একটি ওয়ার্ড লকডাউন করেছে কর্তৃপক্ষ।

সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কয়েকদিন আগে কারাগারে থাকা জি কে শামীম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার শারীরিক অবস্থা ঠিক না হলে গত তিনদিন আগে বিএসএমএমইউতে নেওয়া হয়।

সেখানে চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে।

জি কে শামীমের করোনা পজিটিভ আসার কারণে কারাগারের ভেতরে যে ওয়ার্ডে তিনি ছিলেন, সেই ওয়ার্ডটি লকডাউন করা হয়েছে।

এছাড়া কারা হাসপাতালের ওয়ার্ডও লকডাউন করা হয়।

গ্রেফতারের আগে জি কে শামীম কখনো নিজেকে যুবলীগের সমবায়বিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিতেন আবার কখনো পরিচয় দিতেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে।

চলতেন সামনে-পেছনে সাতজন সশস্ত্র দেহরক্ষী নিয়ে। গণপূর্ত অধিদপ্তরের বড় কাজের প্রায় সবই ছিল তার প্রতিষ্ঠানের কবজায়।

গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930