ব্রেকিং নিউজঃ

করোনা নিয়ে যা বললেন সালাউদ্দিন লাভলু

বিশ্বব্যাপী মাহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধের নিয়ম সঠিকভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন নাটক ও চলচ্চিত্র নির্মাতা এবং ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু। এক ভিডিও বার্তায় দেশবাসীকে এ আহ্বান জানান তিনি।

ভিডিও বার্তায় তিনি বলেন, সারা পৃথিবী আজ শঙ্কিত। মনুষ্য জাতি আতঙ্কিত। করোনা ভাইরাসের ভয়াল থাবা, মানুষকে দিশেহারা যেমন করেছে, অন্যদিকে মানুষকে সচেতন হতেও শিখিয়েছে। হাজার বছর ধরে পৃথিবীতে আমরা নানা ধরণের দুর্যোগ মোকাবেলা করে বেঁচে আছি, বেঁচে থাকবো।

সালাউদ্দিন লাভলু বলেন, এই মুহূর্তে আমাদের উচিৎ বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী, তাদের কথা অনুযায়ী নিয়ম-নীতি মেনে জীবন-যাপন করা। স্পেশালি আগামী কিছুদিনের জন্য সামাজিক মেলামেশা বন্ধ রাখা এবং প্রতিনিয়ত নিজেদের যে ইম্যুনিটি (রোগ-ব্যাধি থেকে নিরাপত্তা) পাওয়ার, সেটাকে যদি বাড়াতে পারি, তাহলে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

নিয়ম-নীতি মানার ওপর জোর দিয়ে তিনি বলেন, আমরা ভয়াবহ করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করব এবং অবশ্যই করোনা ভাইরাসকে প্রতিহত করবো, পরাজিত করব।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে চীনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়েছে। ১৭৫টি দেশে ছড়িয়ে পড়েছে এটি। এই ভাইরাসে আজ শুক্রবার (২৭মার্চ) পর্যন্ত ২৪ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930