ব্রেকিং নিউজঃ

নির্ধারিত তারিখে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি না তা বিবেচনাধীন: শিক্ষামন্ত্রী

করোনা মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে পর্যবেক্ষণ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, করোনা সংক্রমণের চলমান ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে পর্যবেক্ষণের ভিত্তিতে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত নেবে।

সরকার বিবেচনা করবে, শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ মার্চ খুলবে নাকি পেছাবে। যদি পরিবর্তন হয়, তাহলে জানানো হবে।

শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং শেষে দীপু মনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের নিরাপত্তা আগে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

আগামীকাল শনিবার (১৩ই মার্চ) এই বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। সেখানে পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, টিকা চলে এসেছে।স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের মধ্যে শৈথিল্যভাব দেখা যাচ্ছে।

এই যে সংক্রমণ বাড়ছে, তাতে সবাই আবার স্বাস্থ্যবিধি মেনে চলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে ২৭শে ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী আন্তঃমন্ত্রণালয় বৈঠকে জানিয়েছেন আগামী ৩০শে মার্চ দেশের সব স্কুল-কলেজ খুলে দেয়া হবে।

দীপু মনি বলেছিলেন, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ২৪শে মে থেকে শুরু হবে। হল খুলবে ১৭ই মে।

এর আগে সব ধরনের পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। ১৭ই মে’র আগে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের করোনা টিকা দেয়া হবে।

এছাড়া বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গতি রেখে নির্ধারণ করা হবে বলেও তিনি জানিয়েছিলেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031