ব্রেকিং নিউজঃ

করোনায় ইতালিতে আরো ৬৫১ জনের মৃত্যু

ইতালিতে কোনোভাবেই থামছে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা। দেশটিতে একদিনেই করোনায় মৃত্যু হয়েছে আরও ৬৫১ জনের। আক্রান্ত হয়েছেন সাড়ে পাঁচ হাজারেরও বেশি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৬ জনে।

ইতালিতে করোনা ভাইরাসে প্রতিদিনই মারা যাচ্ছে বিপুল সংখ্যক মানুষ। উত্তরাঞ্চলীয় শহর বেরগামোতে শোকের মাতম আর চাপা কান্না। স্বজনরাও ভাইরাসের কারণে একসাথে হতে পারছেন না। কবরস্থানগুলোতে নেই জায়গা।

ইতালির সেনাবাহিনীর কনভয়গুলো সারিবদ্ধভাবে এসে সেই কফিনগুলো নিয়ে যাচ্ছে দূরে কোথাও, অন্য কোনো কবরস্থানে, অন্য কোনো শহরে।

বেরগামো থেকে ২০০ কিলোমিটার দূরে ফেররারা সিটির মেয়র আলান ফাবরি ব্যক্তিগতভাবে ৭৪টি মরদেহ গ্রহণ করেন।

তিনি বলেন, এ শোক ভোলা যাবে না কোনোদিন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এতো মৃত্যু কোনোভাবেই যেন ইতালির নাগরিকরা‌ মেনে নিতে পারছেন না।

শোকে দিশেহারা মানুষের অনেকেই আবার ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন সরকারের দোষ খুঁজতে। লাশের সারি আর কত দীর্ঘ হবে- কেউ তা বলতে পারে না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930