তিন দেশ নিয়ে পুতিন-এরদোগানের আলোচনা
নানা সংকটে থাকা তিন দেশের আঞ্চলিক ইস্যুতে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুই বিশ্বনেতা টেলিফোনে আজারবাইজানের নাগারনো কারা’বাখ, সিরিয়া ও লিবিয়া নিয়ে কথা বলেন।
এরদোগানের কার্যালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছেতুরস্কের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
খবরে বলা হয়, আঙ্কারা’ ও মস্কোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার বি’ষয়ে কথা হয়েছে।
এসময় আঞ্চলিক ইস্যুতে তারা কথা বলেন। যু’দ্ধবিরতিতে থাকা নাগারনো-কারা’বাখের স্থিতিশীলতার প্রতি গু’রুত্ব দেন এরদোগান।
সিরিয়ার গৃহযু’দ্ধ কীভাবে সমাধান করা যায়, এটা যথাশীঘ্রই সবাইকে বের করার জন্য এরদোগান বিশেষ গু’রুত্ব দেন।
এরদোগান বলেন, ওই এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতার কোনো সুযোগই বেহাত করা উচিত হবে না।
