ব্রেকিং নিউজঃ

সামিসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মা’মলা

বাংলাদেশ ও সরকারের সুনাম ন’ষ্ট করে আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্রে বক্তব্য দেয়ায় শায়ের জুলকার নাইন সামী, আল জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোস্তেফা স্যোউয়াগ, নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল এবং যুক্তরাজ্য প্রবাসী ডেভিড বার্গম্যানের বি’রুদ্ধে করা রা’ষ্ট্রদ্রোহ মা’মলার বাদীর জবানবন্দী রেকর্ড করেছে আদালত।

বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এ মা’মলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক।

পাশাপাশি মা’মলাটি গ্রহণ করা হবে কি না সে বিষয়ে আদেশ পরে দেয়া হবে বলে জানিয়েছে আদালত।

মা’মলার আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম ন’ষ্ট করেছেন।

আল জাজিরায় প্রচারিত তথ্য চিত্রে বাংলাদেশ সেনাবাহিনী ইসরাঈল থেকে যে গোয়েন্দা স’রঞ্জাম কেনার কথা বলা হয়েছে, তার পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলেও মা’মলায় উল্লেখ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930