ব্রেকিং নিউজঃ

আফগানিস্তানে মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ২৪ তালেবান সহ নিহত ৩০

আফগানিস্তানে একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে একটি মসজিদে স্থলমাইন বিস্ফোরণে তারা হতাহত হন।

আফগান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ২৪ জন তালেবান এবং ৬ জন তাদের বিদেশি সহচর রয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, উজবেকিস্তান সীমান্তের কাছে দৌলতাবাদ জেলার কিলতান গ্রামের ওই মসজিদটিতে তালেবানরা স্থলমাইন হামলার প্রশিক্ষণ দিচ্ছিল।

এসময় অসাবধানতাবশত ওই বিস্ফোরণ ঘটে।তবে তালেবানরা সেনাবাহিনীর এ দাবি অস্বীকার করেছে। তারা বলেছে, মাত্র একটি কক্ষে ওই বিস্ফোরণ ঘটে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও দাবি করেছে তারা।

সূত্র: আনাদেলু এজেন্সি

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31