ব্রেকিং নিউজঃ

সেবামূলক কাজে বেসরকারি খাত আরও উৎসাহিত হবে, আশা প্রধানমন্ত্রীর

সেবামূলক কাজে দেশের বেসরকারি খাত আরও উৎসাহিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আজকে যে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি, তা করার ফলে মনে করি আমাদের দেশ স্বাস্থ্যখাতে আরও একধাপ এগিয়ে যাবে এবং বেসরকারি খাত আরও উৎসাহিত হয়ে আসবে, যেন এই ধরনের সেবামূলক কাজ করতে পারে।

তিনি বলেন, আজকে আমি খুব আনন্দিত যে একটা মেডিকেল কলেজ এবং রিসার্চ সেন্টার হচ্ছে, হাসপাতাল হচ্ছে এবং সেটা নারায়ণগঞ্জে।

কারণ নারায়ণগঞ্জে হওয়াটা খুবই দরকার, ঢাকার পাশেই নারায়ণগঞ্জ। আসলে নারায়ণগঞ্জে এমনকি বিশ্ববিদ্যালয়ও ছিল না, তেমন কোনো একটা মেডিকেল কলেজ ছিল না। কোনো কিছুই ছিল না।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা প্রতিটি জেলায় সরকারি অথবা বেসরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, মেডিকেল কলেজ করে দেওয়ার পদক্ষেপ নিয়েছি, হাসপাতাল করে দিচ্ছি এবং হাসপাতালগুলো যাতে উন্নতমানের হয় সেটারও ব্যবস্থা করে দিয়েছি, ডাক্তার-নার্স নিয়োগ দিয়েছি।

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা অনুষ্ঠানে তুলে ধরে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সময় নারায়ণগঞ্জের কুমুদিনী কমপ্লেক্স প্রান্তে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930