ব্রেকিং নিউজঃ

৪র্থ ধাপে ৫৫ পৌরসভায় নির্বাচন রোববার

দেশের রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে চতুর্থ দফায় রোববার বিভিন্ন জেলার ৫৫টি পৌরসভায় স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান বলেন, ২৯টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকি ২৬টি পৌরসভায় পুরনো ব্যালট পেপারে ভোটদান অনুষ্ঠিত হবে।

মোট ৫৫টি পৌরসভার ৭৯৩টি ভোটকেন্দ্রের মাধ্যমে প্রায় ৮৩ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এসব পৌরসভায় ভোটাররা ৫৫ জন মেয়র, সংরক্ষিত আসন থেকে ১৬৭ জন নারী কাউন্সিলর এবং ৫০১ জন সাধারণ কাউন্সিলর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে অংশগ্রহণে মোট ২১৭ জন মেয়রপ্রার্থী, ৬১৮ জন নারী কাউন্সিলর এবং দুই হাজার ৭০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন কমিশন গত ৩ জানুয়ারি চতুর্থ দফায় ৫৬টি স্থানীয় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে।

এর মধ্যে নাটোর ও মাদারীপুরের কালকিনিতে ভোট যথাক্রমে আদালত এবং নির্বাচন কমিশনের নির্দেশে স্থগিত করা হয়েছে। অন্য দিকে ফেনীর পরশুরামে প্রতিটি পদের বিপরীতে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পরে নোয়াখালীর সোনাইমুড়ি এবং ময়মনসিংহের ত্রিশাল এ দুটি পৌরসভাকে এ পর্বের নির্বাচনে অর্ন্তভুক্ত করা হয়।

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম তিনটি পর্যায়ে গত বছরের ২৮ ডিসেম্বর ২৪টি পৌরসভায়, চলতি বছরের ১৬ জানুয়ারি ৬০টি এবং ৩০ জানুয়ারি ৬২টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ দিকে আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম পর্যায়ে ৩১টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031