ব্রেকিং নিউজঃ

‘খেলা হবে’ স্লোগানে উত্তপ্ত ভারত

বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে একটি স্লোগানে তোলপাড় শুরু হয়েছে। রাজনীতির মাঠ এখন সরগরম ‘খেলা হবে’ এ স্লোগানে।

রাজনীতির গণ্ডি ছাড়িয়ে আম জনতার মুখে মুখে ঘুরছে এই স্লোগান। এমনকি বিয়েবাড়িতে ডিজের গানেও ট্রেন্ডিং সেই ‘খেলা হবে’।

ইন্ডিয়ান টাইমস জানিয়েছে, এর শুরুটা করেন রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল। তারপর অন্য নেতাদের মুখেও শোনা গেছে স্লোগানটি।

কিন্তু পশ্চিমবঙ্গে হইচই ফেলে দেয়া আলোচিত সংলাপটি আসলে পশ্চিমবঙ্গের নয়। কথাটি মূলত বাংলাদেশের সংসদ সদস্য শামীম ওসমানের।

প্রায় বছর পাঁচেক আগে নারায়ণগঞ্জের একটি জনসভায় তিনি বলেছিলেন, ‘২৪ তারিখের পরে আসো খেলব, খেলা হবে।’

তৃণমূলের ছাত্র-যুব সংগঠন সূত্রের দাবি, জানুয়ারি মাসে উত্তরবঙ্গের একটি সভায় এই স্লোগান নিয়ে ছড়া বানাতে দেখা যায় তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে।

পরে দেবাংশু ফেসবুকে একট কবিতা লেখেন। যার প্রথম স্তবকটি হল, ‘বাইরে থেকে বর্গী আসে, নিয়ম করে প্রতিমাসে/ আমিও আছি, তুমিও রবে/ বন্ধু এবার খেলা হবে।’

এরপর স্লোগানটি এতই জনপ্রিয় হয়েছে যে, ডিজে পার্টির গানেও তৃণমূলের নানা সভায় উল্লাস করতে দেখা গেছে শাসকদলের কর্মীদের।

কিন্তু তৃণমূলের আরেকটি অংশের মতে, বীরভূমের একটি সভা থেকে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলই এই স্লোগানকে জনপ্রিয় করেন। সম্প্রতি মদন মিত্রকেও এই স্লোগান দিতে শোনা যায়।

অনুব্রত বলেন, প্রতি নির্বাচনেই আমি নতুন স্লোগান দেয়। এবার স্লোগান খেলা হবে খেলা হবে, এই মাঠেতে খেলা হবে। ভয়ঙ্কর খেলা হবে।

তবে স্লোগান যারই হোক না কেন, কোনো দলই স্লোগানটি ছাড়তে চাচ্ছে না।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, স্ট্রাইকার, ডিফেন্ডার সব আমাদের দলে। খেলব তো আমরাই।

একই দিনে আবার বীরভূমে বিজেপি সংসদ সদস্য রূপা গঙ্গোপাধ্যায় বলেন, আমরা বলি দেখা হবে। আবার দেখা হবে। বারেবারে দেখা হবে।

সূত্র: ইন্ডিয়া টাইমস ও এবিপি আনন্দ

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930