ব্রেকিং নিউজঃ

‘কোনো হুমকিতে এস-৪০০ কেনার ব্যাপারে পিছু হটবে না তুরস্ক’

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ক্ষেত্রে তার দেশের নীতি অপরিবর্তনীয়।

তিনি তুর্কি নিউজ চ্যানেল টিআরটিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, এস-৪০০ কেনার ব্যাপারে নিজের অবস্থান থেকে পিছু হটবে না আঙ্কারা।

এ ব্যাপারে আমেরিকার সাথে চলমান মতবিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

এরদোগানের মুখপাত্র বলেন, ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে আলোচনার পরিবেশ বজায় রয়েছে; তবে দ্রুত কোনো ফলাফল বেরিয়ে আসবে এমনটি আশা করাও ঠিক নয়।

নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের অনেক নীতিতে পরিবর্তন আনলেও তুরস্কের এস-৪০০ কেনার ব্যাপারে ট্রাম্পের নীতি অনুসরণ করছেন।

সম্প্রতি বাইডেন প্রশাসন এই ব্যবস্থা সংগ্রহের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে তুরস্ককে হুমকি দিয়েছে।

তুরস্ক হচ্ছে ন্যাটো জোটভুক্ত প্রথম দেশ যে কিনা রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সংগ্রহ করেছে।

২০১৭ সালে এ ধরনের চারটি ব্যবস্থা সংগ্রহের জন্য রাশিয়ার সাথে ৫২০ কোটি ডলারের চুক্তি করে তুরস্ক।

২০১৯ সলের জুলাই মাসে এ ব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ শুরু করে মস্কো যে প্রক্রিয়া এখনো চলছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930