ব্রেকিং নিউজঃ

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে সোমবার তাদেরকে বদলি বা পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. হামিদুল আলমকে হাইওয়ে পুলিশ ইউনিটের পুলিশ সুপার, বাগেরহাট জেলার পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপির কার্যালয়ের পুলিশ সুপার, জামালপুর জেলার পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে সিআইডির অতিরিক্ত আইজিপির কার্যালয়ের পুলিশ সুপার, নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হককে বাগেরহাট জেলার পুলিশ সুপার, সিআইডির পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদকে জামালপুর জেলার পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়কে নড়াইল জেলার পুলিশ সুপার ও বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. খায়রুল আলমকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

একই আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে পটুয়াখালী জেলার পুলিশ সুপার রংপুর মেট্রোর সিআইডির পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসকে খাগড়াছড়ির মহালছড়ির ৬ষ্ঠ এপিবিএন’র ইনসার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930