ব্রেকিং নিউজঃ

ভারতকে হতাশ করে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবেন বাইডেন!

ভারতে দীর্ঘ ৩০ বছরের এক ক্যাডার কূটনীতিক, নাম এম কে ভদ্রকুমার, এখন অবসরে আছেন।

পূর্ণ রাষ্ট্রদূত ছিলেন সর্বশেষে তুরস্কে ও উজবেকিস্তানে। এ ছাড়া উপরাষ্ট্রদূত অনেক রাষ্ট্রে- পাকিস্তান, আফগানিস্তান, ইরানসহ অনেক দেশেই।

কিন্তু এসব বিচারে তিনি বিশেষ কেউ নন। তার বিশেষত্ব অন্যখানে। অনেকে বলতে পারেন, তিনি আন্তর্জাতিক নীতি পলিসি বা অভিমুখ নিয়ে গবেষক ও লেখক।

নিয়মিত প্রতি সপ্তাহে, তার তিন-চারটি লেখা দেশে-বিদেশের বিভিন্ন পত্রিকায় এখন ছাপা হয়।

কিন্তু এগুলোও তার মূল বিশেষত্ব নয়। চলতি শতকের শুরু থেকেই আমেরিকা ভারতের ওপর মনোযোগ ঢেলে প্রভাব বিস্তারে দেশটাকে কাজে লাগায়; তার চীন ঠেকানোর কাজের ঠিকা ভারতকে দেয়া আর ভারতের অ্যাকাডেমিক জগতের মাস্টার্স বা হায়ার স্টাডিজের স্কলারশিপ বিতরণ করে লোভ দেখিয়ে আমেরিকান বয়ান মননে ঢুকিয়ে দেয়া,

আমেরিকান থিংকট্যাংকের ভারতীয় শাখা খুলে দেয়া ইত্যাদি শুরু হয়েছিল।

ফলে ডিপ্লোম্যাটরা চাকরিতে থাকা অবস্থা থেকেই ওসব বয়ানে অনুরক্ত হতে শুরু করেছিলেন যাতে চাকরি শেষে কোনো থিংকট্যাংকে আবার চাকরি পাওয়া যায়।

এসব বিচারে একেবারেই ব্যতিক্রম হলেন ভদ্রকুমার। তিনি অনেকের চেয়েই সক্ষম স্বাধীন গবেষক ও লেখক।

তিনি আমেরিকান বয়ান বা তাদের অর্থ দ্বারা প্রভাবিত কোনো থিংকট্যাংকের সাথে যাননি। নিজের স্বাধীন চিন্তা অবস্থান নিয়ে লিখে চলেছেন।

যেমন ভদ্রকুমারই সম্ভবত একমাত্র ভারত যুক্ত আছে এমন ‘ইন্দো-প্যাসিফিক’ জোট বা ‘কোয়াড’ জোটের একদম কোনো ভবিষ্যৎ দেখেন না। ফলে ভারতের এই যুক্ত হওয়া ‘খামোখা’ মনে করেন।

তবে আরেক গুরুত্বপূর্ণ দিক হলো, তার কালেকশনে থাকে প্রচুর তথ্য ও ইন্টেলিজেন্স যা তিনি নিজের লেখায় ব্যবহার করেন যেটা সম্ভবত তার কূটনীতিক জীবনের ধারাবাহিকতায় প্রাপ্ত প্রবেশ-অধিকারের বদৌলতে।

বাইডেন প্রশাসনের ক্যাবিনেট সদস্যদের নিয়োগে সিনেট অনুমোদনের কাজ শেষ হয়েছে।

তারা এরপর নতুন প্রশাসনের নীতি-পলিসিগুলো নিয়ে পারস্পরিক সমন্বয় শেষে কাজে নেমে পড়ছেন আস্তে ধীরে।

সভা সেমিনারে গিয়ে নতুন প্রশাসনের পলিসি নিয়ে মুখ খোলাও শুরু হয়েছে।

সেসব নিয়ে ভদ্রকুমারের একটা বড় রচনা ছাপা হয়েছে ‘এশিয়া টাইমস’ পত্রিকায়। সে লেখাকে পটভূমিতে রেখে আজকের প্রসঙ্গ।

নয়া দিগন্ত

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930