ব্রেকিং নিউজঃ

দুদক চেয়ারম্যান-কমিশনার নিয়োগে সার্চ কমিটির বৈঠক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে গঠিত বাছাই (সার্চ) কমিটির প্রথম বৈঠক রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সভায় কমিটির অপরাপর সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা যায়।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সভাপতি করে গত ২৮ জানুয়ারি সার্চ কমিটি করে প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া।

এ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার এএফএম আমিনুল ইসলামের চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী মার্চ মাসে।

এ কারণে দুজন কমিশনার নিয়োগের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

বাছাই কমিটি প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031