ব্রেকিং নিউজঃ

‘গুজবের ফ্যাক্টরি বিএনপির নয়াপল্টন অফিস’

বিএনপি নেতাদের নিজস্ব কোনো বক্তব্য নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, টেমস নদীর পাড় থেকে পাঠানো ফরমায়েসী বার্তা তোতাপাখির মতো পড়েন বিএনপি নেতারা।

তাদের নয়াপল্টন অফিস হচ্ছে গুজবের ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি থেকে আসা অপপ্রচারের বাণীতে খোদ বিএনপির নেতাদের মধ্যেই অবিশ্বাসের দেয়াল তৈরি করছে।

তিনি রোববার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

মিডিয়ায় আন্দোলনের ঝড় তুললেও বাস্তবে বিএনপি নেতারা রাজপথে থাকেন না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কেউ কেউ মাঠে থাকলেও ফেসবুকে দেওয়ার জন্য ছবি তোলেন, এর পর পালানোর পথ খোঁজেন।

বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি আরও বলেন, বক্তব্য-বিবৃতিতে খালেদা জিয়ার জন্য বিএনপি নেতারা প্রাণ দেওয়ার বাসনা ব্যক্ত করলেও তার মুক্তির জন্য ঢাকা শহরে ৫০০ লোকের একটি মিছিলও করতে দেখেনি জনগণ।

তারা তাদের নেত্রীর মুক্তি ও চিকিৎসার চেয়ে রাজনীতি বেশি করেছে বলেও জানান ওবায়দুল কাদের।

বিএনপির নেতাদের বক্তৃতায় কথামালার ফুলঝুরি ছুটলেও তারা রাজপথকে ভয় পান, আন্দোলনকে ভয় পান উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এখন তারা জনগণকেও ভয় পায়।

তিনি বলেন, জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি ভয়ের বৃত্তে এখন আবর্তিত হচ্ছে।

আন্দোলন-সংগ্রামে বিএনপির ব্যর্থতার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, পাঁচশ সদস্যের ঢাউস কমিটি থাকা সত্ত্বেও একটি বড় মিছিল যারা করতে পারে না, তাদের মেরুদণ্ডের শক্তি সম্পর্কে জনগণ বুঝতে পেরেছে। এ কারণে নির্বাচনে তাদেরকে ভোট দেয় না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031