ব্রেকিং নিউজঃ

আল-জাজিরার প্রতিবেদন নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশ পুলিশ

কাতারভিত্তিক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শিরোনামে গত ২ ফেব্রুয়ারি সম্প্রচারিত প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক অতিরিক্ত উপপুলিশ কমিশনার আর এম ফয়জুর রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মোহা. শফিকুল ইসলাম (ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার) এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম (নারায়ণগঞ্জের পুলিশ সুপার) আল-জাজিরার এ প্রতিবেদনের তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।প্রতিবাদলিপিটি পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হল। ১. বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) দায়িত্ব গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।

দায়িত্ব গ্রহণের পরপরই পুলিশ বাহিনীর মধ্যে সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

তিনি পুলিশ সদস্যদের সকল প্রকার অপেশাদার আচরণ ও মাদকের সাথে পুলিশের যে কোনো ধরণের সংশ্লিষ্টতার ক্ষেত্রে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি প্রদর্শন করে চলেছেন।

পুলিশের অভ্যন্তরীণ অনিয়ম/দুর্নীতি রোধে কাজ করছেন আইজিপি। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেলে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনে ফৌজদারী অথবা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এক্ষেত্রে কাউকেই ছাড় দেয়া হচ্ছে না।২. এছাড়া, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি তাদের সর্বোচ্চ জবাবদিহিতা ও পেশাগত স্বচ্ছতা নিশ্চিত করতেও নিয়েছেন নানা পদক্ষেপ।

সর্বোপরি, আধুনিক বিট পুলিশিং-এর মাধ্যমে তিনি পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন, যা ইতোমধ্যে বাস্তবরূপ লাভ করেছে।

তাঁর এ উদ্যোগ জনগণের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। করোনাকালে বর্তমান আইজিপি’র নেতৃত্বে সম্মুখযোদ্ধা হিসেবে অকুতোভয় পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

এ দায়িত্ব পালনকালে এ পর্যন্ত ৮৫ জন পুলিশ সদস্য জনগণের সেবায় আত্মোৎসর্গ করেছেন। করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৯ হাজার পুলিশ সদস্য।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31