ব্রেকিং নিউজঃ

মার্চে মোদির ঢাকা সফরের আগে আসতে পারেন জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ফেব্রুয়ারির শেষে ঢাকায় আসতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের কথা রয়েছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র সচিব জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্চ মাসে ঢাকা সফরের আগে ‌দুই দেশের স্বরাষ্ট্র, পানিসম্পদ, বাণিজ্য ও নৌপরিবহন সচিবদের বৈঠক হবে।

এর মধ্যে পানিসম্পদ সচিবদের বৈঠক দিল্লিতে আর ঢাকায় হবে বাকি তিনটি বৈঠক।

মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশকে করোনার টিকা উপহার দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে যে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- সেটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930