করোনায় এরশাদের জন্মদিনের কর্মসূচি স্থগিত
দেশের করোনাভাইরাসের প্রকপ দেখে দেওয়ায় আগামীকাল শুক্রবার (২০ মার্চ) প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সব কর্মসূচি স্থগিত করেছেন জাতীয় পার্টি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এরশাদের ৯১ তম জন্মদিন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে কর্মসূচি ঘোষণা করা হয়। করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে ছোট পরিসরে অনুষ্ঠান করার কথা থাকলেও শেষ পর্যন্ত পুরোপুরি স্থগিত করা হয়।
