ব্রেকিং নিউজঃ

দুবাই থেকে ফিরেই কোয়ারেন্টিনে আরিফিন শুভ

বিজ্ঞাপনে অংশ নিতে দুবাই থেকে ফিরেই হোম কোয়ারেন্টাইনে চিত্রনায়ক আরিফিন শুভ।  বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এক ভিডিও বার্তায় আরিফিন শুভ বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এতো বড় ক্রাইসিস আসেনি। তবে আজকের বাংলাদেশ ১৫-২০ বছর আগের বাংলাদেশ থেকে অনেক এগিয়ে। আমরা বিশ্বাস করোনা ভাইরাস আমাদের কিছুই করতে পারবে না।’

ঢাকা অ্যাটাক খ্যাত এই নায়ক আরো বলেন, ‘আমি আমার মায়ের চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হয়েছি। এরকম ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া আমি বাসা থেকে বের হতাম না। আমার কাছে সেনিটাইজার, মাস্ক আছে। আমি কোনো দরজার হ্যান্ডেল ধরার আগে ও পরে সাথে সাথেই স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলছি। চেষ্টা করছি কোনো পাবলিক প্লেসে না যাওয়ার। বন্ধুদের সাথেও দেখা না করার চেষ্টা করছি এখন।

আমার ভক্ত ও সবাইকে একটাই অনুরোধ করবো সাবধানে থাকুন। শুনতে পাচ্ছি চাইনাতে অনেকটা রিকভার করেছে। আমেরিকাতে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিস্কারের পথে। আসুন কিছুদিন আমরা সরকারের পরামর্শ ও ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের পরামর্শ মেনে চলি। আমি বিশ্বাস করি আমরা এটা ওভারকাম করতে পারবো।’

করোনা আতঙ্কে কাঁপছে সারাবিশ্ব। এখন পর্যন্ত বাংলাদেশে মোট ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুও হয়েছে। করোনা প্রতিরোধে নানা উদ্যোগ নেয়া হয়েছে এরই মধ্যে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031