ব্রেকিং নিউজঃ

করোনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বিএনপি: তথ্যমন্ত্রী

দেশে করোনা ভাইরাস নিয়ে বিএনপি বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে প্রতিদিন ব্রিফিংয়ের নামে করোনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আতঙ্ক তৈরি করা হচ্ছে। বিএনপির এ সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর মধ্যে যোগসাজস আছে।’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘করোনা একটি বৈশ্বিক দুর্যোগ। এটির কারণে সারাবিশ্বে আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু আমরা খেয়াল করছি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন নিজেকে ডাক্তার পরিচয় নিয়ে গুজব ছড়াচ্ছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘একটি গোষ্ঠী সবসময় জনগণের আতঙ্ক পুঁজি করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হয়ে থাকে। এর পেছনে থাকে রাজনৈতিক মদদ।

তিনি আরও বলেন, ইতোপূর্বে ছেলে ধরা গুজবও ছড়ানো হয়েছিল। একজন ডাক্তার তার আত্মীয়র সাথে কথা বলছেন, সেটা কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসবে। এর সবই গুজব ছড়ানোর কৌশল। আমাদের কারিগরি টিমগুলো কাজ করছে, এসব গুজব সৃষ্টিকারীদের খুঁজে বের করা হবে।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত পদক্ষেপ নেয়ার পরও আমরা করোনা ঠেকাতে পারিনি। অত্যন্ত আন্তরিকতার সাথে বিষয়টি দেখভাল করা হচ্ছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘আসলে ইতালিসহ ইউরোপের উন্নত দেশগুলোও সেটা করতে পারেনি। এখন আমাদের সতর্ক থাকতে হবে। সুস্থ থাকার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। আশার কথা হচ্ছে, যেখানে এ ভাইরাসের উৎপত্তি হয়েছিল, সেই উহানে পরিস্তিতি এখন স্বাভাবিক হচ্ছে।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031