ব্রেকিং নিউজঃ

যুক্তরাষ্ট্রে ট্রাম্প হেরেছে, এবার মোদিও হারবে: সৌগত রায়

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প হেরে গেছেন, এর পরের বার মোদিও হারবেন।

তিনি ৯ জানুয়ারি শনিবার ব্যারাকপুরে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

অধ্যাপক সৌগত রায় বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে বলেন, ‘মোদি এবং অমিত শাহ দু’জনে আহমেদাবাদে বসে ছিল ট্রাম্পকে অভ্যর্থনা দেওয়ার জন্য।

দিল্লিতে সে সময়ে রায়ট হচ্ছে, ভারতবর্ষে সেসময়ে করোনা হচ্ছে। কিন্তু সেসময়ে ওরা ট্রাম্পকে স্বাগত জানিয়েছে।

আজকে ট্রাম্প হেরে যাওয়ার পরে মোদির লজ্জা থাকলে দেশের মানুষের কাছে কান ধরে ক্ষমা চাওয়া উচিত ছিল। সেই সৎ সাহস মোদির নেই।

’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হোম টাউন হল গুজরাটের আহমেদাবাদ।

গতবছর ফেব্রুয়ারিতে ভারত সফরের সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহমেদাবাদে বিপুল জনসমাবেশের মধ্য দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্রাম্প এ সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সত্যিকারের বন্ধু বলে উল্লেখ করেন ট্রাম্প।

অধ্যাপক সৌগত রায় পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের তীব্র কটাক্ষ করে আরও বলেন, ‘দিলীপ ঘোষ এখানে উন্মত্ত ষাঁড়ের মত চিৎকার করে বেড়াচ্ছে আমরা বিজেপি, আমরা জিতব।

আরে তুমি কী জিতবে? তোমার মোদির বাবা ট্রাম্প তো হেরে গিয়েছে। এর পরের বার মোদিও হারবে।’

ব্যারাকপুরের ওই সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বঙ্গ বিজেপি ক্ষ্যাপা ষাঁড়ের মত দৌড়াচ্ছে সারা পশ্চিমবাংলায়।

ক্ষ্যাপা ষাঁড়। আগে আমি দিলীপ ঘোষকে বলতেন, ক্ষ্যাপা দিলীপ, পাগলা দিলীপ। এখন আর বলি না ক্ষ্যাপা দিলীপ, পাগলা দিলীপ। এখন বলি ক্ষ্যাপা ষাঁড়!

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930