ব্রেকিং নিউজঃ

ভারতে হাসপাতালে আগুন ১০ নবজাতকের মৃত্যু

ভারতের একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে। দেশটির মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় শনিবার (৯ জানুয়ারি) গভীর রাতে ওই হাসপাতালের সিক নিউ বর্ন কেয়ার ইউনিটে আগুন লাগে। এসময় আরও ৭ শিশুকে উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভির।

এনডিটিভির খবরে জানা যায়, ওই ইউনিটে ১৭টি শিশু ভর্তি ছিল। তবে ঘটনাস্থলে দমকলকর্মীরা পৌঁছানোর আগেই ১০ শিশুর মৃত্যু হয়।

জেলা হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ কান্ড জানান, হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন লাগলে এতে ১০ জন শিশুর মৃত্যু হয় এবং ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। প্রথমে একজন নার্স নবজাতক ইউনিট থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন এবং পরে তিনি ডাক্তারদের এ বিষয় অবহিত করেন। ভান্ডারা জেলার জেনারেল হাসপাতালটি রাজধানী মুম্বাই থেকে ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত। ওই হাসপাতালে নবজাতক ইউনিটে ভর্তিরত সকল শিশুর বয়স ছিল এক মাস থেকে তিন মাস বয়সী।

নবজাতকদের এমন মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন নবজাতকদের পরিবার ও স্বজনরা। এ ঘটনার তদন্তের জন্য দাবি জানিয়েছেন তারা। এদিকে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে শর্ট সার্কিট থেকে এমন অগ্নিকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031