করোনায় বাংলাদেশে ১ জনের মৃত্যু, আক্রান্ত ১৪
বাংলাদেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। বুধবার (১৮ মার্চ) বিকেলে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।
পাশাপাশি আরো ৪ জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে বাংলাদেশে ১৪ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এছাড়া সংক্রমণ বেড়ে দেশের করোনা পরিস্থিতি এখন ‘কমিউনিটি ট্রান্সমিশন’ পর্যায়ে রয়েছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই বলে জানান সেব্রিনা ফ্লোরা।
এখন পর্যন্ত সবই পারিবারিক সংক্রমণ ঘটেছে বলেও নিশ্চিত করেন তিনি। কোয়ারেন্টাইনে রাখা গেলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে থাকতো বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
