ব্রেকিং নিউজঃ

কোয়ারেন্টাইন না মানলে জেল দিতেও কুণ্ঠাবোধ করবো না

কোয়ারেন্টিনের নির্দেশনা না মানলে আবারও জেল-জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কোয়ারেন্টাইন না মানলে জেল দিতেও কুণ্ঠাবোধ করবো না।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শিশু হাসপাতালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, করোনাভাইরাস পরীক্ষায় এখন পর্যন্ত কিটের ঘাটতি দেখা দেয়নি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, কেউ যদি কোয়ারেন্টাইনের নির্দেশ না মানেন তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব, যাব মধ্যে রয়েছে জরিমানা করা, কোনো কোনো ক্ষেত্রে জেলে দেওয়ার নির্দেশনাও আইনে রয়েছে। জেল দিতেও কুণ্ঠাবোধ করবো না।

তিনি বলেন, কিটের সংকট নেই, আমরা প্রতিনিয়ত কট আনছি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031