ব্রেকিং নিউজঃ

১৯৭১ আর ২০২১ সালের ক্যালেন্ডার হুবহু এক!

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পুরো ভাইরাল। ছবিটিতে দেখা যাচ্ছে ১৯৭১ সালের তৎকালীন ক্যালেন্ডারের সাথে হুবহু মিলে গেছে ২০২১ সালের ক্যালেন্ডারের।

ইতিহাসের পুনরাবৃত্তির হাজারো উদহারণ আছে। তেমনি এক বিরল পুনরাবৃত্তি ঘটেছে ২০২১ সালের ক্যালেন্ডারের সঙ্গে।

১৯৭১ সালের ১ জানুয়ারি ছিল শুক্রবার। চলতি বছরের প্রথম দিনও শুক্রবার।

এমনকি দুটি বছরের শেষ দিনও পড়েছে শুক্রবারের ঘরে। শুধু প্রথম কিংবা শেষ দিন নয়, বছরের প্রতিটি দিনের তারিখ ও বারের মধ্যে রয়েছে হুবহু মিল।

১৯৭১ ছাড়াও আরো ১১ বছরের ক্যালেন্ডারের সঙ্গে ২০২১ সালের মিল রয়েছে। এগুলো হলো- ১৯০৯, ১৯১৫, ১৯২৬, ১৯৩৭, ১৯৪৩, ১৯৫৪, ১৯৬৫, ১৯৮২, ১৯৯৩, ১৯৯৯ ও ২০১০ সাল। এমনকি ২০২৭ সালেও একই ক্যালেন্ডারের দেখা মিলবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31