ব্রেকিং নিউজঃ

জাতিসংঘে প্রথমবারের মতো ইসরাইলি ব’র্বরতার বি’রুদ্ধে দাঁড়াল কানাডা

জাতিসংঘে প্রথমবারের মতো ইসরাইলি ব’র্বরতার বি’রুদ্ধে এবং মানবতাবিরোধী অ’পরাধের শিকার ফিলিস্তিনিদের পাশে দাঁড়াল কানাডা।

ফিলিস্তিনিদের জমিদখল করে অ’বৈধভাবে ই’হুদি বসতি নির্মাণের বি’রুদ্ধে জাতিসংঘে গত বুধবার একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবটি ১৬৮-৫ ভোটে পাস হয়। খবর জেরুজালেম পোস্টের।

২০১৯ সালে জাতিসংঘের অধীবেশনে একই বিষয় নিয়ে ভোটাভুটি হলে এটি ১৬৭-৫ ভোটে পাস হয়েছিল। কারণ গত বছর কানাডা ভোটদানে বিরত ছিল।

গত বছর কানাডা ছাড়াও অস্ট্রেলিয়া, ক্যামেরুন, আইভরি কোস্ট, গুয়াতেমালা, হন্ডুরাস, কিরিবাতি, পালাও, দক্ষিণ সুদান, টোগো ও টঙ্গো- এই ১০ দেশ ইসরাইলবিরোধী প্রস্তাবে ভোটদানে বিরত ছিল।

এ বছরও ওই ১০ দেশ ফিলিস্তিনের পক্ষে ভোটদানে বিরত থাকে। প্রস্তাবটির বিপক্ষে আর ইসরাইলি ব’র্বরতার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরাইল, মার্সাল আইল্যান্ড, নাওরু ও মাইক্রোনেশিয়া।

জাতিসংঘে কানাডা বরাবরই ইসরাইলের পক্ষ অবলম্বন করলেও এবার ফিলিস্তিনিদের মানবাধিকারের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘে।

সূত্র যুগান্তর

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930