ব্রেকিং নিউজঃ

হটাৎ কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মির্জা ফখরুল

বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের বিষয়ে এখনো দলীয় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে নির্ধারিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ কী দেখতে চায়, তার জন্য প্রশাসন যন্ত্রকে ব্যবহার না করে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দিলেই তা বোঝা যাবে।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন একটা চোর, তারা টাকা চুরি করে। একটা নির্বাচন দিন, সেখানে রাষ্ট্রযন্ত্রকে আওয়ামী লীগের পক্ষে ব্যবহার করা হবে না। তাহলে বোঝা যাবে দেশের মানুষ কি দেখতে পায়, কি পায় না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930