ব্রেকিং নিউজঃ

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসভবনে হামলার প্রতিবাদে রাজধানীর ওয়ারী এলাকায় বিক্ষোভ করেছে তার অনুগামীরা।

রোববার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকা থেকে এই বিক্ষোভ শুরু হয়।

এরপর সেখান থেকে মিছিলটি ব্রাদার্স ক্লাব এলাকা হয়ে ইত্তেফাক মোড়, অভয় দাস লেন, সেন্ট্রাল উইমেনস কলেজের সামনে দিয়ে আর কে মিশন রোড হয়ে আবার গোপীবাগ বাসভবনের সামনে এসে শেষ হয়। পরে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন ইশরাক হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ, দক্ষিণ বিএনপির সহ-সভাপতি, মো. মোহন, ওয়ারী থানা বিএনপির সভাপতি ও সাবেক ওয়ার্ড কমিশনার হাজী লিয়াকত আলী, সাবেক ওয়ার্ড কমিশনার ও ওয়ারী থানা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক মুক্ত, গ্যান্ডারিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড কমিশনার আব্দুল কাদির, বংশাল থানা বিএনপির সভাপতি তাইজুদ্দীন তাইজু, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি পাভেল শিকদার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সূত্রাপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আকতার হোসেন, সাবেক ওয়ার্ড কমিশনার ও কোতওয়ালী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, সাবেক মহিলা কমিশনার মনি বেগম, ঢাকা মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি শরীফ হোসেন, গ্যান্ডারিয়া থানা যুবদলের সভাপতি ওমর নবী বাবুসহ ঢাকা দক্ষিণ বিএনপি ও ঢাকা-৬ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এফ/এন

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31