ব্রেকিং নিউজঃ

২০৩০ সালে রিজার্ভ ৫০ বিলিয়ন ডলারে নিয়ে যাবো: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশা করছেন ২০৩০ সাল নাগাদ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে ৫০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ভার্চ্যুয়াল মাধ্যমে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এর আগে গেলো ৪ নভেম্বর) অনলাইনে অর্থমন্ত্রী বলেছিলেন, আগামী ১৪ মাসের মধ্যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার হবে।

অর্থমন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বরের আগে রিজার্ভ ৪২ বিলিয়ন ডলারে নিয়ে যাবো তা আগেই ঠিক করেছিলাম।  আমরা তার আগেই তা নিয়ে যেতে পেরেছি। এটিই জাতির জন্য পাওনা।

তিনি বলেন, আমি মনে করি আমাদের কমিটমেন্ট আছে ২০৩০ সাল নাগাদ আমরা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে ৫০ বিলিয়ন ডলারে নিয়ে যাবো।

হিসাব করেই বলছি এবং প্রত্যাশা করি, সে লক্ষ্যমাত্রা স্পর্শ করতে পারবো।

অর্থমন্ত্রী আরও বলেন, আমরা বিশ্বাস করি, সরকারি প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারি এবং সেগুলো ডলারে রিসিভ করতে পারি তাহলে ফান্ড ফ্লো ইনটেক থাকলো এবং আমাদের ইনকামটাও অনেক বাড়বে।

প্রধানমন্ত্রী এ বিষয়ে চিন্তাভাবনা করছেন এবং স্টাডি করছেন আমাদের আগামীতে কী পরিমাণ ফান্ড প্রয়োজন হবে তা নিয়ে। বিশেষ করে মেগাপ্রকল্পে পেমেন্ট করার জন্য। সেসব বিষয় বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন তিনি।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930