খালেদা জিয়ার বিরুদ্ধে ২ মামলার শুনানি পিছিয়েছে
ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আগামী ২৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার এ দুই মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন।
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের স্থাপিত ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নুর আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।
২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির এই মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
