বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙ্গালী জাতির গর্ব: নিক্সন চৌধুরী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মদিনে ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘ক্ষণজন্মা বঙ্গবন্ধু শেখ মুজিব বাঙ্গালী জাতির গর্ব। পৃথিবী যতদিন থাকবে আমরা বাংলাদেশীরা গর্ব করে অহংকারের সাথে বলতে পারব আমরা শেখ মুজিবের হাতে গড়া বাংলাদেশের নাগরিক।
বর্তমানে তারই জ্যৈষ্ঠ কন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে নিজ হাতে উন্নয়ন দিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড় করিয়েছে। বঙ্গবন্ধুর শেখ মুজিব ও তার কন্যার অবদান বাঙ্গালী জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বঙ্গবন্ধুর শতবর্ষ জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ঠিক ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করে এমপি নিক্সন চৌধুরী।
এরপর দুঃস্থ-অসহায়রে হাতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি যার ঘর নেই তাকে ঘর করে দেওয়া হবে প্রকল্পের আওতায় গৃহহীনদের হাতে নতুন ঘরের চাবি ও জায়গার দলিল তুলে দেন তিনি।
একই সাথে বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সকলকে সচেতন হওয়া সহ মহান আল্লাহ নিকট সাহায্য প্রার্থনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন, উপজেলা পরিবার ও স্বাস্থ্য কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান, হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জমসেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদী রঞ্জন মজুমদার, উপজেলা আবাসিক প্রকৌশলী ফরিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল মুন্সি আসলাম, উপজেলা প্রধান প্রকৌশলী আব্দুল মালেক প্রমুখ।
