ব্রেকিং নিউজঃ

নিজেদের মতো মনগড়া ফতোয়া দেবেন না: তথ্যমন্ত্রী

আলেমদের উদ্দেশে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নিজের মতো মনগড়া ফতোয়া দেবেন না।

ভাস্কর্য নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্য দেবেন না। মানুষ যেভাবে খেপে উঠছে, ছাড় পাবেন না। এদেশ সব সম্প্রদায়ের। এখানে সমানভাবে সকলে বসবাস করবে।

ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে হোসেন সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, যারা ফতোয়া দিচ্ছে ভাস্কর্য হারাম, ভাস্কর্য যদি অগ্রহণযোগ্য হয়, তাহলে তাদের বাবার ছবিও নিজের কাছে রাখাও যোগ্য নয়।

এসব বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। যারা ভাস্কর্য নিয়ে আঘাত এনেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জনগণের দাবি। জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জবাব দেয়া হবে।’

তিনি বলেন, ইসলাম কারো কাছে লিজ দেওয়া হয়নি। পাকিস্তান সৃষ্টির পর ইসলামের কল্যাণের জন্য শেখ হাসিনা যে কাজ করেছেন, তা আগে কেউ করেনি।

বঙ্গবন্ধুও কাজ করেছেন কিন্তু তিনি খুব বেশি সময় পাননি। শেখ হাসিনা একমাত্র ব্যক্তি, যিনি বাংলাদেশে ইসলামের কল্যাণে সবচেয়ে বেশি কাজ করেছেন।

প্রধানমন্ত্রী এক লাখ মসজিদ তৈরি করে দিয়েছেন। ইমাম মুয়াজ্জিনরা ভাতা পাচ্ছেন। কওমি সনদকে মান দেওয়া হয়েছে। সুতরাং তার চেয়ে ইসলামের জন্য বেশি কাজ আর কেউ করেনি।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031