ব্রেকিং নিউজঃ

ভাস্কর্য বিরোধী ফতোয়ার বিষোদ্গার করে যা বললেন ইনু-মেননরা

এবার ভাস্কর্যের বিষয়ে ওলামায়ে কেরামের ফতোয়ার বিরুদ্ধে বিষোদ্গার করে বক্তব্য দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতাকারীরা ধর্মীয় নেতা না, ফতোয়া দেওয়ার বৈধ অধিকারীও না, এরা জামায়াত-বিএনপির ভাড়াটে খেলোয়াড়।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাসদের ঢাকা মহানগর শাখা আয়োজিত সমাবেশে এসব কথা বলেন হাসানুল হক ইনু।

সমাবেশে জাসদ সভাপতি বলেন, ধর্মান্ধ রাজনৈতিক শক্তি বাংলাদেশকে জঙ্গিবাদ-মৌলবাদ-সন্ত্রাসবাদের প্রজননক্ষেত্র ও বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত করে সারা দুনিয়া থেকে একঘরে করা এবং মধ্যপ্রাচ্যসহ দেশে দেশে অভিবাসী বাংলাদেশি মুসলমানদের বিপদে ফেলে দিচ্ছে।

ধর্ম ব্যবসায়ী এই গোষ্ঠীকে এক চুল ছাড় না দিয়ে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন আলেম সমাজকে উদ্দেশ্য করে বলেছেন, ‘তাদের প্রতি আমার পরামর্শ হলো পাকিস্তান গিয়ে জিন্নাহর ভাস্কর্য হারাম বলে ভাঙার ফতোয়া দিন ‘ শনিবার (৫ ডিসেম্বর) পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য কমিউনিস্ট নেতা কমরেড শফিউদ্দীন আহম্মেদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘পাকিস্তান আমলে যখন মুসলিম লীগের বিরুদ্ধে সমস্ত দেশবাসী রুখে দাঁড়িয়েছিল, তখন এরাই ফতোয়া দিয়েছিল মুসলিম লীগের বিরুদ্ধে ভোট দেওয়ার অর্থ হবে মসজিদ ভাঙার সমান।

তাদের প্রতি আমার পরামর্শ হলো পাকিস্তান গিয়ে জিন্নাহর ভাস্কর্য হারাম বলে ভাঙার ফতোয়া দিন।

ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানে জিন্নাহর ভাস্কর্য থাকতে পারলে বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হবে এটা হতে পারে না।

আসলে তারা তাদের অতীত ভুলতে পারেনি।’ ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, ‘সব আলেমদের ফতোয়া দেওয়ার আইনগত কোনো অধিকার নেই।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে আদেশ দিয়েছিলেন, একমাত্র ইসলামী ফাউন্ডেশনই ফতোয়া দেওয়ার সামর্থ্য রাখে।

তারা এখানেও আইন ভাঙলো, আমরা আশা করি তাদের আইন ও সংবিধানবিরোধী আচরণের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031